• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • English English

কুমিল্লায় ২নং সেক্টর মুক্তিযোদ্ধা পূণর্মিলনী উৎসব

মুক্তিযোদ্ধাদের কাছে আমরা দায়বদ্ধ-এমপি বাহার

Ashik Amitav / ৩৭৬ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাতে হয়েছে। বঙ্গবন্ধুকে হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুক্তিযোদ্ধারা। তিনি গতকাল কুমিল্লা ক্লাবে ২নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুণর্মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি বাহার বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে, বাঙালিকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। বঙ্গবন্ধু কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমাদে সাথের বন্ধু মুক্তিযোদ্ধারা কেউ ফিরেছে কেউ ফিরে নি।

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে স্বাধীনতা পেয়েছি। তারপরও বঙ্গবন্ধু যতদিন দেশে ফিরতে পারেন নি, ততদিন স্বাধীনতা উদযাপন করতে পারি নি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেই একটি বিধ্বস্ত রাষ্ট্রের দায়িত্ব নিলেন। যখনই তিনি দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে চাইলেন, অর্থনৈতিক মুক্তির জন্য চেষ্টা করতে শুরু করলেন – তখনি আবার পাকিস্তানি দোসররা আঘাত হানলো।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারো বাংলাদেশকে দুঃশাসনে ঠেলে দিলো। নানান ত্যাগ তীতিক্ষার পর আবার সেই দেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category