মহাত্মা গান্ধীর ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মনু ভার্মাসহ অন্যান্য সদস্যবৃন্দ কুমিল্লা লাকসাম রোডস্থ অভয় আশ্রম পরিদর্শনে আসেন। অভয় আশ্রম কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ প্রথমে তাকে উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি ও ফুল ছিটিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, কুমিল্লা অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সানজুর মোরশেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে ফুলের তোড়া দিয়ে হাই কমিশনার ও তার সহধর্মিণীকে বরণ করে নেন অভয় আশ্রম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক উত্তম কান্তি নাথ ও সদস্য পিংকু কুমার চন্দ। পরে কুশল বিনিময় করেন সভাপতি এড. অশোক কুমার মজুমদার, সহ সাধারণ সম্পাদক এড. জয়দেব চন্দ্র সাহা, কার্যকরী সদস্য মতিলাল ভদ্র, সতীশ চন্দ্র দেবনাথ, কৃষ্ণ চন্দ্র দে, চন্দন নাগ। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মনু ভার্মা গান্ধীজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অভয় আশ্রম ঘুরে দেখেন।